Homeবাণিজ্যইবিএলের চেয়ারম্যান নির্বাচিত হলেন এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা আনিস আহমেদ

ইবিএলের চেয়ারম্যান নির্বাচিত হলেন এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা আনিস আহমেদ

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট উদ্যোক্তা ও এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং গ্রুপ সিইও আনিস আহমেদ। সোমবার (২৭ জুলাই) থেকে তাঁর এই দায়িত্ব কার্যকর হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ইবিএলের চেয়ারম্যান আনিস আহমেদ পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (রিস্ক ম্যানেজমেন্ট কমিটি-আরএমসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ২৬টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

এমজিএইচ গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সাপ্লাই চেইন সলিউশন, প্রাইভেট কনটেইনার টার্মিনাল পরিচালনা, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা, আর্থিক সেবা, অটোমোটিভ, ইলেকট্রনিকস এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আনিস আহমেদ। তিনি রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ওভাই, ইনসুরটেক প্রতিষ্ঠান ওয়াদাআ. ইনসিউর এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম যাত্রা-এর প্রতিষ্ঠাতা। গত এক দশক ধরে তিনি বাংলাদেশে উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর আনিস আহমেদ বলেন, ইবিএল এখন ব্যাংকিং খাতের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই যাত্রায় পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বের বিকাশকে বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি ডিজিটাল রূপান্তরের গতি বাড়ানো এবং ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে।

তিনি আরও বলেন, এসব উদ্যোগের মাধ্যমে ইস্টার্ন ব্যাংক গ্রাহকদের দৈনন্দিন আর্থিক সেবার একটি নির্ভরযোগ্য ও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ